রূপগঞ্জ প্রতিনিধিঃ ধামরাই নিউজ,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আশুগঞ্জে বিপুল পরিমান ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গত ১২ জানুয়ারি রাতে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম স্বাক্ষরিত দলীয় প্যাডে সোহানকে এই বহিষ্কারাদেশ প্রদান করেন।
এর আগে সোহানের বিরুদ্ধে উপজেলার একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে দু’দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা রূপগঞ্জ থানায় বাদি হয়ে আবু সুফিয়ান সোহানহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো তিন-চার জনকে আসামি করে মামলা দায়ের করেন।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের আওতাধীন তারাব পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহানকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হলো।
নবম শ্রেণীর ওই শিক্ষার্থীর কাছ থেকে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ ৫শ' টাকা ধার নেয়। গত ৯ জানুয়ারি দুপুরে শিক্ষার্থী তার পাওনা টাকা ফেরত আনতে গন্ধর্বপুর বাসস্ট্যান্ডে যায়। টাকা নিয়ে ফেরার পথে তৌসিফ, আফজাল, তারাবো পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত আরও কয়েকজন তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে তারা শিক্ষার্থীকে রূপসী ও কর্নগোপ এলাকার পৃথক দুটি বাড়িতে দুদিন আটকে রেখে আরও কয়েকজন বন্ধুকে নিয়ে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ফেলে রেখে যায়।
No comments:
Post a Comment