google

Search results

Sunday, January 12, 2020

স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার

নরসিংদী প্রতিনিধিঃ ধামরাই নিওজ

নরসিংদীতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছে। 

রোববার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নির্যাতিতা শিশুর পরিবার ও পুলিশ জানায়, সন্ধ্যার পর শিশুটি বাড়ির পাশের দোকান থেকে পিঠা কিনে বাড়ি ফিরছিল। এসময় পার্শ্ববর্তী পলাশ উপজেলার মাঝের চর এলাকার আলামিন শিশুটির মুখ চেপে ধরে। পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যৌন নির্যাতন করে।
এসময় ছাত্রীর চিৎকারে নির্যাতনকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসেন।
নরসিংদী সদর হাসপাতালের চিকিৎসক মাহমুদুল কবীর জানান, পাশবিক অত্যাচারে মেয়েটির বেশ অসুস্থ হয়ে পড়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুটির সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত আলামিনকে ধরতে পুলিশের বেশ কয়েকটি টিম অভিযানে নেমেছে। BANK ASIA


No comments:

Post a Comment

Protest Erupts Over Resignation Demand for Headmaster Md. Farhad Hossain at Kailash Chandra High School.

  Kailash Chandra High School Dhamrai Dhaka Bangladesh —  A wave of protests has swept through Kailash Chandra High School, following a con...